ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

পাবনার চাটমোহরে বালতির পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

পাবনার চাটমোহর উপজেলায় বালতির পানিতে ডুবে ইয়ানুর (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুর ১২টার দিকে শিশু ইয়ানুর নিজ বাড়িতে খেলাধুলা করছিল। একপর্যায়ে খেলতে খেলতে সে বাড়ির ভেতরে রাখা একটি বালতির পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ ইয়ানুরকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বালতির পানির মধ্যে তাকে অচেতন অবস্থায় দেখতে পান তারা।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়ানুরকে মৃত ঘোষণা করেন। বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের ইউপি সদস্য আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ইয়ানুর ওই গ্রামের আবু তাহেরের ছেলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকটে শিল্পকারখানা ও সিএনজি ফিলিং স্টেশনে গ্রাহকদের চরম ভোগান্তি

পাবনার চাটমোহরে বালতির পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০২:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬