ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ইরানে মার্কিন হামলা অব্যাহত, নাগরিক অবকাঠামোতে হামলার ট্রাম্পের হুমকিতে উদ্বেগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে টানা ১২তম রাতের মতো বিমান হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সেতুসহ বিভিন্ন নাগরিক অবকাঠামোতে আক্রমণের হুমকি দিয়েছেন, যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে, বিশেষ করে বিরোধী দল ডেমোক্র্যাটরা এর কড়া প্রতিবাদ জানিয়েছে। ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা এই কৌশলকে আন্তর্জাতিক যুদ্ধরীতির সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

সামরিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের কঠোর বক্তব্যের সঙ্গে পেন্টাগনের মাঠপর্যায়ের সামরিক অভিযানের কিছু পার্থক্য রয়েছে। এখন পর্যন্ত মার্কিন হামলাগুলো নির্দিষ্ট ও পরিমাপযোগ্য সীমার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। তবে মার্কিন বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ট্রাম্প এই আক্রমণকে আরও ভয়াবহ রূপ দেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

অন্যদিকে, ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেহরান যদি তাদের উৎপাদিত তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে না পারে, তবে পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্রদের তেল বিক্রি ও সরবরাহব্যবস্থাও পুরোপুরি অচল করে দেওয়া হবে। উভয় পক্ষের এই মুখোমুখি অবস্থান শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকেই নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতিকেও চরম সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল প্রায় সাতটার দিকে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, বুশেহর অঞ্চলের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন সেনারা। বুশেহরের উপগভর্নর নিশ্চিত করেছেন, এটি সেখানে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা। এর আগে স্থানীয় সময় ভোর চারটার দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। বুশেহরে আক্রমণের পরপরই খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খুজেস্তানের উপগভর্নর এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

হামলার বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, নতুন দফার এই হামলায় ইরানের নৌ-সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। চলতি মাসে ইরানি ভূখণ্ডের ভেতরে বেশ কয়েকটি সামরিক…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যাকে নতুন ডিজাইনের হোয়াটসঅ্যাপ: আইফোনের মতো অভিজ্ঞতা

ইরানে মার্কিন হামলা অব্যাহত, নাগরিক অবকাঠামোতে হামলার ট্রাম্পের হুমকিতে উদ্বেগ

আপডেট সময় : ১০:৩৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬