ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কুলিয়ারচরে জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ ফারুকের দাফন সম্পন্ন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ ফারুকের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার ছয়সূতী ইউনিয়নের আরব আলী চক বাজারে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। গত রোববার (১৪ জানুয়ারি) ৬৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানাজায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক অ্যাডভোকেট মো. শাহ আলম, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মুর্শেদী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক মুসল্লি মরহুমকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন।

আহমেদ ফারুক গত রোববার (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য সহকর্মী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও ইংরেজি পত্রিকায় নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকটে শিল্পকারখানা ও সিএনজি ফিলিং স্টেশনে গ্রাহকদের চরম ভোগান্তি

কুলিয়ারচরে জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ ফারুকের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০১:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬