ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

আপিল শুনানিতে পক্ষপাতহীন ইসি, স্বতন্ত্র প্রার্থীদের ছাড়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম. নাসির উদ্দিন বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে নির্বাচন কমিশন কোনো ধরনের পক্ষপাতিত্ব করেনি। তিনি আরও জানান, একটি ব্যাপক অংশগ্রহণমূলক ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের শর্তও শিথিল করা হয়েছে। টানা নয় দিনের শুনানি শেষে রবিবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, অনেকেই হয়তো কমিশনের সমালোচনা করতে পারেন, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের শর্ত শিথিল করার বিষয়টি নিয়ে। কিন্তু কমিশন চায়, একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক। এই প্রক্রিয়ায় সকলের সহযোগিতা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

এ.এম.এম. নাসির উদ্দিন দৃঢ়তার সঙ্গে বলেন, তার পক্ষ থেকে এবং তার টিমের পক্ষ থেকে কোনো ধরনের পক্ষপাতিত্ব করে কোনো রায় দেওয়া হয়নি। তিনি আপিলকারীদের প্রশ্ন এবং কমিশনের জবাব দেওয়ার প্রক্রিয়াকে ‘আলেম-ওলামাদের বাহাস’ হিসেবে উল্লেখ করে সন্তুষ্টি প্রকাশ করেন। সিইসি ইসি’র পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ভবিষ্যতে একই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ঋণখেলাপিদের ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্তটি কমিশনকে ‘ভারাক্রান্ত মনে’ নিতে হয়েছে। তিনি বলেন, শুধুমাত্র আইনগত বাধ্যবাধকতার কারণেই তাদের এই ছাড় দেওয়া সম্ভব হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে জমি বিরোধে বিএনপি নেতা খুন: মূল অভিযুক্ত আ.লীগ নেতা ও তার ছেলে

আপিল শুনানিতে পক্ষপাতহীন ইসি, স্বতন্ত্র প্রার্থীদের ছাড়: সিইসি

আপডেট সময় : ০৯:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬