ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ ভোট: শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক প্রচারের উদ্যোগ

আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দানে উৎসাহিত করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ব্যাপক প্রচার কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর এক উচ্চপর্যায়ের সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ‘পরিবর্তনের জন্য হ্যাঁ’ শীর্ষক লিফলেট ও পুস্তিকা বিতরণ করা হবে। এছাড়াও মোবাইল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে গণভোটের ওপর নির্মিত তথ্যচিত্র, ভিডিও ক্লিপ ও গান প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ব্যানার, ফেস্টুন ও স্টিকার সাঁটানোর পরিকল্পনাও রয়েছে।

উক্ত সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ড. আলী রীয়াজ বলেন, এবারের গণভোট ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তিনি আরও বলেন, একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ‘হ্যাঁ’তে রায়ের কোনো বিকল্প নেই।

এই সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ইউজিসি চেয়ারম্যান এসএমএ ফায়েজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ এবং ইউজিসির সদস্য প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামরাঙ্গীরচরে কারখানায় কাজ করার সময় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

গণভোটে ‘হ্যাঁ’ ভোট: শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক প্রচারের উদ্যোগ

আপডেট সময় : ০৭:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬