ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

নগদহীন লেনদেনে কমবে দুর্নীতি ও বাড়বে রাজস্ব: কুষ্টিয়ায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত

দেশের অর্থনীতিতে স্বচ্ছতা আনয়ন এবং ডিজিটাল লেনদেনের প্রসারে কুষ্টিয়ায় দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের নানাবিধ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) লিড ব্যাংক ব্যবস্থাপনায় এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা বলেন, ক্যাশলেস সমাজ গঠিত হলে একদিকে যেমন দুর্নীতি হ্রাস পাবে, অন্যদিকে সরকারের রাজস্ব আহরণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

গত রবিবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক (গ্রেড-১) আমজাদ হোসেন খাঁন। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক আ. ন. ম. মঈনুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।

সকালে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও বেলুন-ফেস্টুন ওড়ানোর মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন খাঁন বলেন, প্রতি বছর নতুন নোট ছাপানো, সেগুলোর পরিবহন ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে বিপুল অর্থ ব্যয় করতে হয়। সাধারণ মানুষ যদি ডিজিটাল পেমেন্ট, বিশেষ করে ‘বাংলা কিউআর’ ব্যবহারে অভ্যস্ত হয়, তবে এই ব্যয় অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এটি জনসাধারণের আর্থিক নিরাপত্তাও সুসংহত করবে।

বিশেষ অতিথির বক্তব্যে আরিফ হোসেন খান উল্লেখ করেন, ক্যাশলেস উদ্যোগ বাস্তবায়িত হলে জাতীয় অর্থনীতিতে গতিশীলতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় এনে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানে ইউসিবি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করছে। ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বাড়লে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নগদহীন লেনদেনের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ‘ক্যাশলেস বাংলাদেশ’ ধারণার ওপর একটি তথ্যবহুল পাওয়ারপয়েন্ট উপস্থাপনা প্রদান করা হয়। সেমিনার পরবর্তী মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ডিজিটাল লেনদেনের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। এছাড়া অনুষ্ঠানস্থলে স্থাপিত বিভিন্ন ব্যাংকের বুথ থেকে গ্রাহকদের ‘বাংলা কিউআর’ কোড ব্যবহারের ব্যবহারিক পদ্ধতি প্রদর্শন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামরাঙ্গীরচরে কারখানায় কাজ করার সময় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নগদহীন লেনদেনে কমবে দুর্নীতি ও বাড়বে রাজস্ব: কুষ্টিয়ায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬