ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

২০২৬ সালের হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ: সারা দেশের ৮০ কেন্দ্রে মিলবে সেবা

আগামী ২০২৬ সালের হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে টিকাদান কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সারা দেশের নির্ধারিত ৮০টি কেন্দ্র থেকে হজযাত্রীরা প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে পারবেন। সম্প্রতি মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকা ও সংশ্লিষ্ট নির্দেশনা জারি করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজযাত্রীদের মূলত মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধক টিকা প্রদান করা হবে। এ বছর দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে এই টিকা নেওয়ার সুযোগ থাকছে।

রাজধানী ঢাকার হজযাত্রীদের সুবিধার্থে বেশ কিছু বিশেষায়িত হাসপাতাল ও ক্লিনিকে টিকাদানের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। এ ছাড়া সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিক থেকেও টিকা গ্রহণ করা যাবে।

ঢাকার বাইরের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল। বিভাগীয় ও জেলা পর্যায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল থেকেও হজযাত্রীরা টিকা নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিকা প্রদানের নির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তীতে প্রত্যেক হজযাত্রীকে তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। টিকা গ্রহণের সময় প্রত্যেক হজযাত্রীকে অবশ্যই তাদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল থেকে সংগৃহীত ‘ই-হেলথ’ কার্ড প্রিন্ট করে সাথে আনতে হবে। হজ সংক্রান্ত যেকোনো তথ্য বা জরুরি প্রয়োজনে ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামরাঙ্গীরচরে কারখানায় কাজ করার সময় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

২০২৬ সালের হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ: সারা দেশের ৮০ কেন্দ্রে মিলবে সেবা

আপডেট সময় : ০৫:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬