ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচনী প্রস্তুতি শুরু: অক্টোবর মাসেই ২০০ আসনে গ্রিন সিগনাল দিচ্ছে বিএনপি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চলতি অক্টোবর মাসের মধ্যেই বিএনপির একক প্রার্থীকে ২০০ আসনে ‘গ্রিন সিগনাল’ বা সবুজ সংকেত দেওয়া হবে, যাতে তারা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে পারেন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের অনেক বিষয়েই বিএনপি রাজি ছিল। তবে আগের প্রস্তাবে বলা হয়েছিল, জোটবদ্ধ হলে ছোট দলগুলো অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। এই বিষয়ে বিএনপি আশ্বস্ত থাকলেও বর্তমানে যেভাবে আরপিও পাস হয়েছে, তাতে ছোট দলগুলো জোটে যুক্ত হতে নিরুৎসাহিত হবে এবং তাদের নেতারা সুযোগ হারাবেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, এই ধরনের বিতর্কিত আরপিও কেন একতরফাভাবে পাস করা হলো?

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি একটি বহুদলীয় ও শক্তিশালী সংসদ দেখতে চায়। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানান। একইসঙ্গে তিনি জানান, এই আরপিও-তে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়ে দলটি শীঘ্রই একটি চিঠি দেবে।

অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান মাস শুরু হওয়ার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগদান

নির্বাচনী প্রস্তুতি শুরু: অক্টোবর মাসেই ২০০ আসনে গ্রিন সিগনাল দিচ্ছে বিএনপি

আপডেট সময় : ১১:৪০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫