ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

পূর্বাচল প্লট দুর্নীতি মামলা: হাসিনা, টিউলিপ, ববির ভাগ্য নির্ধারণ ২ ফেব্রুয়ারি

পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় রায় ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এই মামলায় বিবাদী তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ভাগ্নি ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক এবং ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি)। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত গতকাল রোববার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করেন।

মামলার নথিপত্র অনুযায়ী, সরকারি আবাসন প্রকল্পে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৩০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি আশা প্রকাশ করেন যে, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে।

এই মামলায় মোট ১৮ জন আসামি রয়েছেন। এদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজউকের সাবেক কর্মকর্তা এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এছাড়াও, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনও এই মামলার আসামি।

উল্লেখ্য, একই দিনে শেখ হাসিনা এবং তাঁর আরেক ভাগ্নি আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে দায়েরকৃত প্লট বরাদ্দের দুর্নীতির মামলার রায়ও ঘোষণা হওয়ার কথা রয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, সরকারের উচ্চ পদে আসীন থাকার সময়ে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হওয়া সত্ত্বেও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নিয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীয়ায় অবৈধ জ্বালানি তেলসহ আটক ৩, লরি জব্দ

পূর্বাচল প্লট দুর্নীতি মামলা: হাসিনা, টিউলিপ, ববির ভাগ্য নির্ধারণ ২ ফেব্রুয়ারি

আপডেট সময় : ১২:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬