ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

দ্বৈত নাগরিকত্ব: এমপি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অপেক্ষায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বধারী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা, সে বিষয়ে আজ রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। সকাল ১০টা থেকে শুরু হওয়া আপিল শুনানিতে এ সংক্রান্ত অপেক্ষমাণ আবেদনগুলোর নিষ্পত্তি করা হবে।

নির্বাচন কমিশনের সূত্রমতে, বর্তমানে যেসব আবেদন অপেক্ষমাণ রয়েছে, তার প্রায় সবগুলোই দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত। এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির আজ শেষ দিন। গতকাল শনিবার অষ্টম দিনে মোট ১১২টি আপিলের শুনানি নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা ৪৩টি আবেদন মঞ্জুর হয়েছে এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দুটি আবেদন মঞ্জুর করা হয়েছে। কমিশন মোট ৩৭টি আপিল নামঞ্জুর করেছে। এর মধ্যে ১৩টি আবেদন ছিল মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এবং ২৪টি আবেদন ছিল মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে।

সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির শেষ সময়সীমা ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব নিয়ে ইরানের হুঁশিয়ারি: মিত্রতা পুনর্বিবেচনার আহ্বান

দ্বৈত নাগরিকত্ব: এমপি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অপেক্ষায়

আপডেট সময় : ১০:৪৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬