ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল বৈঠকে বসেছে।

আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠকটি শুরু হয়।

এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন—দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

জানা গেছে, এই সাক্ষাৎকালে এনসিপির প্রতিনিধি দল ‘জুলাই সনদের’ বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তিসহ সনদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।

অন্যদিকে, এই বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজসহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে মন্দিরের উঠান থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

আপডেট সময় : ১১:২৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫