ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানিয়েছে, শুক্রবার রাত ১০টা ১২ মিনিটের দিকে তারা এই আগুন লাগার খবর পান।
কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানিয়েছেন, ‘আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে।’
তিনি আরও জানান, খবর পাওয়ার পর রাত ১০টা ২৭ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি সেখানে পৌঁছায়। ছয়তলা ওই ভবনটিতে ‘বিবাহ বাড়ি’ নামে একটি কমিউনিটি সেন্টার রয়েছে এবং আগুন লেগেছে ষষ্ঠ তলাতেই।
রিপোর্টারের নাম 





















