ফরিদপুরের সালথা উপজেলায় অভিযান চালিয়ে সোহেল রানা ফরহাদ (৩৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সোহেল রানা উপজেলার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামের খলিল মোল্যার ছেলে। তিনি স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত এবং সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল রানা ফরহাদ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া তিনি উপজেলা যুবলীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হিসেবেও আলোচনায় ছিলেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোহেল রানার বিরুদ্ধে একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে থানায় আরও একাধিক মামলা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
গ্রেপ্তারকৃত ওই নেতার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টারের নাম 























