মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে একটি ইলেকট্রনিক ও স্যানিটারি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে মাগুরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের আরও দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বুধবার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন লিডার জাহাঙ্গীর আলম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
রিপোর্টারের নাম 























