ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুল হক বেপারি (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকার হাইটেক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ হেফাজতে নিয়েছে।

নিহত ফজলুল হক বেপারি গাজীপুর জেলার কাপাসিয়া থানার চিনাডুলি গ্রামের মৃত আব্দুল মতিন বেপারির ছেলে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বুধবার বেলা এগারোটার দিকে ওয়ার্কশপে বিদ্যুতের কাজ করছিলেন ফজলুল হক বেপারি। অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লাগলে তার পেট ও কোমর ঝলসে যায়। ওয়ার্কশপের কর্মচারী ও স্থানীয় দোকানদাররা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজয়ী স্প্যানিশ ফুটবল দলের রাজকীয় সংবর্ধনা: মাদ্রিদের রাজপথে লাখো মানুষের উল্লাস

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬