ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

জামায়াতের লক্ষ্য কল্যাণমুখী রাষ্ট্র গঠন, সৎ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান এটিএম আজহারের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। এই ধরনের রাষ্ট্রনীতি বাস্তবায়িত হলে দেশে কোনো অভাব-অনটন থাকবে না এবং বেকারত্ব দূর হবে।

শুক্রবার বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের লক্ষণপুরে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা আমির কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ দরিদ্র কোনো দেশ নয়। এ দেশকে পঙ্গু করতে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। যদি বাংলাদেশ দরিদ্র হতো, তাহলে এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা সম্ভব হতো না। এই অর্থ পাচার করে বিদেশে ‘বেগমপাড়া’ তৈরি করা হয়েছে, যেখানে দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদী শক্তির লোকেরা বসবাস করে। তারা কখনোই বাংলাদেশের ভালো চায়নি এবং এখনো চায় না।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, এটি আপনাদের নৈতিক অধিকার। তবে ফ্যাসিবাদী ও দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করতে এবং বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হলে জুলাই আন্দোলনের আত্মত্যাগীদের স্বীকৃতি এবং তাদের দাবি-দাওয়া বাস্তবায়ন করতে হবে। সেজন্য অবশ্যই জুলাইয়ের পক্ষের শক্তিকে ভোট দিতে হবে। এক্ষেত্রে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিতে হলে অবশ্যই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে সিল মারার আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকার এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। ছাত্র-জনতার আন্দোলন না হলে এবং সাধারণ মানুষ মাঠে না নামলে তারা দেশকে সম্পূর্ণ ধ্বংস করে নিজেদের স্বার্থ হাসিল করত। বিগত নির্বাচনগুলোতে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি। এবার তাদের সুযোগ এসেছে। ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করলে বা ভোটারকে ভোটদানে বাধা দিলে, এদেশের মানুষ তাদের ছেড়ে কথা বলবে না।

এর আগে সকালে তিনি উপজেলার কালুপাড়া ইউনিয়নের মধ্যপাড়ায় আরও একটি উঠান বৈঠকে বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল জার্মান থেকে অনূদিত হ্যারমান হেসের গ্রন্থ বইমেলায়

জামায়াতের লক্ষ্য কল্যাণমুখী রাষ্ট্র গঠন, সৎ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান এটিএম আজহারের

আপডেট সময় : ০৮:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬