ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

পঞ্চগড়ে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার: চলছে চিকিৎসা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্থানীয়দের প্রচেষ্টায় বিরল প্রজাতির একটি হিমালয়ান শকুন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বানিয়াপুর প্রধান পাড়া এলাকা থেকে এই বিশালাকৃতির পাখিটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এদিন দুপুরে বানিয়াপুর প্রধান পাড়া এলাকার একটি ফসলি জমিতে বিচরণ করা ছাগল শিকারের চেষ্টা করছিল শকুনটি। দ্রুতবেগে নিচে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় পাখিটি। এতে সেটি গুরুতর আহত হয়ে জমিতে পেতে রাখা জালের সঙ্গে জড়িয়ে পড়ে। বিষয়টি লক্ষ্য করে স্থানীয় কৃষক আক্কেল আলী ও তার ছেলে তারেক তাৎক্ষণিকভাবে এগিয়ে যান এবং শকুনটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখেন।

বিরল এই পাখিটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। পরে বিষয়টি দেবীগঞ্জ উপজেলা বনবিভাগকে অবহিত করা হলে বন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আহত শকুনটিকে উদ্ধার করে উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান।

বনবিভাগ জানিয়েছে, উদ্ধারকৃত হিমালয়ান শকুনটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। সেটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। পুরোপুরি সুস্থ ও উড়তে সক্ষম হলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সেটিকে আবারও প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল জার্মান থেকে অনূদিত হ্যারমান হেসের গ্রন্থ বইমেলায়

পঞ্চগড়ে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার: চলছে চিকিৎসা

আপডেট সময় : ০৮:১৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬