ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

রামগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ ভিপি বাহার আর নেই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রামগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং রামগঞ্জ সরকারি কলেজের সাবেক সহ-সভাপতি (ভিপি) মাহাবুবুর রহমান (ভিপি) বাহার ইন্তেকাল করেছেন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৭নং দরবেশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন ধরে কারা নির্যাতন ভোগ করা এই বর্ষীয়ান নেতা রামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত মুখ ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ভিপি বাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন (জি এস মনোয়ার), রামগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাহাদাত হোসেন সেলিম এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী, ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. জাকির হোসেন পাটোয়ারী এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুব আলম মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, ভিপি মাহবুবুর রহমান বাহারের মৃত্যুতে রামগঞ্জবাসী রাজনীতি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও জনসেবামূলক কর্মকাণ্ড স্মরণীয় হয়ে থাকবে।

শুক্রবার সকাল ১১টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল জার্মান থেকে অনূদিত হ্যারমান হেসের গ্রন্থ বইমেলায়

রামগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ ভিপি বাহার আর নেই

আপডেট সময় : ০৬:৪৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬