ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি: ছাত্রশিবিরের গভীর শোক ও তদন্তের দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যুতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার এক যৌথ শোকবার্তায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা আবাসিক ভবনে শুক্রবার সকালে সংঘটিত এই অগ্নিকাণ্ড অত্যন্ত হৃদয়বিদারক। অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর নারী ও শিশুসহ মোট ছয়জন প্রাণ হারিয়েছেন। এছাড়া বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

শিবির নেতারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

ভবিষ্যতে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জনগুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেন নেতারা। একই সঙ্গে প্রতিটি ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপক সরঞ্জাম স্থাপনে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমান সাগরে ইরানি জাহাজে মার্কিন হামলা: মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি: ছাত্রশিবিরের গভীর শোক ও তদন্তের দাবি

আপডেট সময় : ০৫:৩৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬