ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

নাঙ্গলকোটে আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ৬

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার দুপুরে উপজেলার আলীয়ারা গ্রামে এই রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাধে। নিহতরা হলেন—বুনাই গ্রামের প্রবাসী দেলওয়ার হোসেন নয়ন (৩৬), যিনি এক মাস আগে দেশে ফিরেছিলেন, এবং আলীয়ারা ইউনিয়নের সাবেক সদস্য ছালেহ আহমেদ (৬০)। গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। সম্প্রতি আলাউদ্দিন নামে একজন সাবেক ইউপি সদস্য এই দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারান। ওই ঘটনার পর এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে বেশ কয়েকটি পরিবার এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়।

সম্প্রতি সেনাবাহিনীর মধ্যস্থতায় ওই পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরে আসার পর এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দেয়। এর ধারাবাহিকতায়ই শুক্রবারের এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সংঘর্ষের পর থেকে আলীয়ারা গ্রামসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত আছেন। আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানে অবদান: এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ‘স্বপ্ন’

নাঙ্গলকোটে আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ৬

আপডেট সময় : ০৪:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬