ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বাগেরহাটে এনসিপির পদযাত্রা ও পথসভা: গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের ডাক

‘জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উদযাপন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট জেলা শাখার উদ্যোগে ‘জুলাই পদযাত্রা ও পথসভা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ড. মাহমুদ মিতু। এছাড়া জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, সংগঠক ওয়াহিদুজ্জামান, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, কেন্দ্রীয় নারীশক্তির সংগঠক আজরীন আরবি নওরিনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি এ সময় বাগেরহাট পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেলকে উপস্থিত নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন।

পথসভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং তরুণ নেতৃত্বের বিকাশে দলের বিভিন্ন কর্মসূচি ও লক্ষ্য নিয়েও বক্তব্য প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিরোপা না জিতলেও বীরের সম্মান পাচ্ছেন মেসিরা: আর্জেন্টিনায় বিশেষ আয়োজন

বাগেরহাটে এনসিপির পদযাত্রা ও পথসভা: গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের ডাক

আপডেট সময় : ০৯:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬