আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীসহ গঠিত ১১ দলীয় জোট থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি দেশের ২৬৮টি সংসদীয় আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি জানান, তাদের দল প্রাথমিকভাবে দেশের ২৭০টি আসনে প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছিল।
মাওলানা গাজী আতাউর রহমান আরও উল্লেখ করেন, যাচাই-বাছাই প্রক্রিয়ায় দুটি আসনে তাদের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে বাকি ২৬৮ জন প্রার্থী এখনো তাদের নির্বাচনী কার্যক্রমে সক্রিয় রয়েছেন। দলীয় নেতৃত্ব তাদের সকল প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে।
রিপোর্টারের নাম 
























