ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা নেই, গণভোট সংস্কারের সমষ্টিগত প্যাকেজ: প্রেস সচিব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব মো. শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই এবং সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রা.)-এর মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব মো. শফিকুল আলম বলেন, নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তা ও পুলিং কর্মকর্তাদের প্রস্তুতি শেষ হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি এবং পোস্টাল ব্যালটের কাজও সম্পন্ন হয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচন এখন কেবল সময়ের অপেক্ষা।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাদের জ্ঞানের পরিধি সীমিত। পৃথিবীর যে সকল দেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেখানে সরকার হ্যাঁ অথবা না-এর পক্ষে অবস্থান নেয়। বর্তমান সরকার যেহেতু সংস্কারের পক্ষে, তাই তারা হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। মূলত, সংস্কারের সমষ্টিগত প্যাকেজই হচ্ছে এই গণভোট। দেশে যাতে কোনো অপশাসন, স্বৈরাচার বা ব্যক্তিবিশেষের ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতা ফিরে না আসে, সেজন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

শফিকুল আলম আরও বলেন, বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ার কারণে মানুষ ভালোভাবে ভোট দিতে পারেনি, তবে এবার জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই সরকার তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করবে যে তাদের কোনো পক্ষপাতিত্ব নেই।

পরে প্রেস সচিব মাজারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রা.) মাজারের সেক্রেটারি রফিকুল ইসলাম খাদেম মিন্টুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও মাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন

জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা নেই, গণভোট সংস্কারের সমষ্টিগত প্যাকেজ: প্রেস সচিব

আপডেট সময় : ০৩:১৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬