যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ভার্চুয়াল এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে জেমিসন গ্রিয়ার ছাড়াও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এই আলোচনায় অংশ নেন দলের পররাষ্ট্র উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
জানা গেছে, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করা, বিদ্যমান শুল্ক নীতি পর্যালোচনা এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
রিপোর্টারের নাম 
























