ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা আজ: তারেক রহমানসহ বিশিষ্টজনদের অংশগ্রহণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) এক শোকসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা আড়াইটায় আয়োজিত এই সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জাতীয় পর্যায়ে বেগম জিয়ার প্রতি সম্মান জানাতে একটি মানবিক উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই শোকসভার মূল উদ্দেশ্য হলো দেশের অন্যতম জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করা। গত ৩০ ডিসেম্বর তাঁর ইন্তেকালে পুরো দেশ গভীর শোকে নিমজ্জিত হয়েছিল এবং তাঁর জানাজা এক বিশাল শোক সমাবেশে পরিণত হয়েছিল। সেই শোক ও দায়বদ্ধতা থেকেই নাগরিক সমাজের এই আনুষ্ঠানিক আয়োজন।

সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই শোকসভার প্রধান উদ্যোক্তা হিসেবে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে ড. মাহবুব উল্লাহ ছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্পষ্ট করে জানান, এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়। বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠানের গাম্ভীর্য ও মর্যাদা রক্ষায় তাঁরা কোনো বক্তব্য দেবেন না। বরং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা নিজ নিজ অবস্থান থেকে বক্তব্য রাখবেন।

শোকসভায় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা ছাড়াও শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। এছাড়া পাহাড়ি জনগোষ্ঠীসহ সনাতন ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা রয়েছে।

আয়োজকরা শোকসভার পবিত্রতা ও গাম্ভীর্য বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়েছেন। এ জন্য অনুষ্ঠানস্থলে কোনো ধরনের সেলফি তোলা, হাততালি দেওয়া বা দাঁড়িয়ে থাকা যাবে না। অংশগ্রহণকারী অতিথিদের সাদা-কালো পোশাক পরিধান করে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

অনুষ্ঠানের ব্যবস্থাপনা সম্পর্কে জানানো হয়েছে, দুপুর ১২টায় প্রবেশের গেট খুলে দেওয়া হবে। অতিথিদের প্রবেশের জন্য নির্ধারিত গেট নম্বর ৬ ব্যবহার করতে হবে এবং বের হতে হবে আসাদ গেট দিয়ে। গেট নম্বর ১ ও ১২ দিয়ে আগত অতিথিদের গাড়ি বাণিজ্য মেলার মাঠে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বকুলতলা গেট (গেট নম্বর ১২) দিয়ে কেবল পায়ে হেঁটে প্রবেশ করা যাবে।

আয়োজক কমিটি আরও জানিয়েছে, আমন্ত্রণপত্র ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। তবে তালিকাভুক্ত অতিথিদের জন্য প্রয়োজনে বিকল্প প্রবেশপত্রের ব্যবস্থা থাকবে। মিডিয়াকর্মীদের জন্যও আমন্ত্রণপত্র বাধ্যতামূলক করা হয়েছে। দাওয়াতপ্রাপ্ত রিপোর্টার, ক্যামেরাপারসন ও মাল্টিমিডিয়া কর্মীরা অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন।

নাগরিক শোকসভাটি যেন মর্যাদাপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও ঐতিহাসিক একটি আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়, সে জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির সদস্যরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমান সাগরে ইরানি জাহাজ জব্দের মার্কিন চেষ্টা নস্যাৎ করার দাবি

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা আজ: তারেক রহমানসহ বিশিষ্টজনদের অংশগ্রহণ

আপডেট সময় : ১১:২৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬