ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় নাগরিক পার্টি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর ‘সঠিক নয়’ জানিয়েছে এনসিপি,

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী— বৃহস্পতিবার রাতভর এমন গুঞ্জন চলেছে। কয়েকটি সংবাদ মাধ্যম এনিয়ে সংবাদও প্রকাশ করেছে সূত্রের বরাত দিয়ে। তবে মধ্যরাতে এনসিপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই খবর ‘সঠিক নয়’।

দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এছাড়াও, মুখ্য সমন্বয়ক হিসাবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।’

মধ্যরাতে দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘বিষয়টি সত্য নয়। এ ব্যাপারে টেক্সট করে জ্যাম সৃষ্টির দরকার নাই। অন্যান্য বিষয়ে স্বাভাবিক যোগাযোগ অব্যাহত রাখুন। ধন্যবাদ।’

দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ মধ্যরাতে দেওয়া পোস্টে জানিয়েছেন, ‘কনফার্ম করছি, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে, তা গুজব ছাড়া আর কিছুই না। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।’

এদিকে, বৃহস্পতিবার মধ্যরাতে এনসিপির সূত্রের বরাতে কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের সংবাদ প্রকাশ হয়। দাবি করা হয়, পদসংক্রান্ত জটিলতা থেকে দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্যসচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তবে এখনও তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি দলের হাইকমান্ড।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিন, রোহিঙ্গা ও বিনিয়োগ: জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিন দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

জাতীয় নাগরিক পার্টি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর ‘সঠিক নয়’ জানিয়েছে এনসিপি,

আপডেট সময় : ১২:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫