জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মন্তব্য করেছেন যে, তার দল জাতীয় পার্টি এবং ‘কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল’ আওয়ামী লীগকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি বলেন, জাতীয় পার্টিকে বাদ দিতে পারলেই অন্য দলগুলো লাভবান হবে, তাই ষড়যন্ত্র চলছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় জিএম কাদের এসব কথা বলেন। এই সরকার দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চাইছে দাবি করে তিনি আরও বলেন, দেশের ইতিহাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো এত খারাপ ছিল না।
এ সময় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় ঐক্যমতের অভাব দেশে বিভেদ তৈরি করছে।
তিনি আরও উল্লেখ করেন যে বর্তমান সরকার আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করতে চাইছে এবং তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। শামীম হায়দার পাটোয়ারী বলেন, সুষ্ঠু ভোটের জন্য দরকার নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার। এ সময় জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন করার চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষণা দেন মহাসচিব।
রিপোর্টারের নাম 

























