বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসির (এনআইএমডি) একটি প্রতিনিধিদল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তার সঙ্গে আরও আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক সহায়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।
অন্যদিকে, এনআইএমডি-এর প্রতিনিধিদলে উপস্থিত আছেন প্রোগ্রাম ও নলেজ অ্যাডভাইজার তাইউহ নেঙ্গে, হেড অফ পজিশনিং হেলিন শ্রোয়েন এবং এএইচইএড বাংলাদেশ-এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ সাহিল।
রিপোর্টারের নাম 

























