ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-এর বিরুদ্ধে ইসরায়েলের গৃহীত পদক্ষেপ বাতিল না করলে দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি স্পষ্ট করে বলেছেন, এই বিষয়ে কোনো সমাধান না হলে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) নেওয়া হতে পারে।
জানা গেছে, গত ৮ জানুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি চিঠি পাঠান গুতেরেস। ওই চিঠিতে তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেন, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থাটির বিরুদ্ধে করা আইন বাতিল এবং জব্দ করা সম্পদ ও সম্পত্তি ফেরত না দিলে তিনি (গুতেরেস) দেশটিকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) পাঠানোর পদক্ষেপ নিতে পারেন। এই হুঁশিয়ারি ফিলিস্তিনি শরণার্থীদের প্রতি জাতিসংঘের দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখার গুরুত্বকে পুনরায় তুলে ধরেছে।
রিপোর্টারের নাম 






















