ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ইরানে দমন-পীড়ন: ট্রাম্পের বৈঠক বাতিল, আন্দোলনকারীদের প্রতি প্রতিষ্ঠান দখলের আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান দমন-পীড়ন ও বিক্ষোভকারীদের ওপর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে পূর্বনির্ধারিত সকল বৈঠক বাতিল ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি ইরানের বিক্ষোভকারীদের প্রতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখলে নেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন।

গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য আসছে’ বলে ইঙ্গিত দেন, যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে তিনি ইরানি দেশপ্রেমিকদের প্রতি আহ্বান জানিয়ে লেখেন, “প্রতিবাদ চালিয়ে যাও—তোমাদের প্রতিষ্ঠানগুলো দখল করো। খুনি ও নির্যাতনকারীদের মনে রাখো। তাদের বড় মূল্য দিতে হবে।” অন্য এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানান, বিক্ষোভকারীদের ওপর ‘নির্মম হত্যাকাণ্ড’ বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠকে বসবেন না।

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে। এর আগে গত সোমবার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। পরদিন মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক সতর্কবার্তায় জানায়, ক্রমবর্ধমান উত্তেজনার কারণে মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ত্যাগ করা উচিত’।

‘সাহায্য আসছে’ মন্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের নির্দিষ্ট কোনো উত্তর দিতে অস্বীকৃতি জানান। জবাবে তিনি বলেন, “আপনাকেই সেটা খুঁজে বের করতে হবে।” এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে—এমন হুঁশিয়ারির পর তেহরান আলোচনার আগ্রহ দেখায়। তবে সে সময়ও ট্রাম্প বলেছিলেন, আলোচনা শুরু হলেও তার আগে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে।

উল্লেখ্য, ইরানে মুদ্রার ব্যাপক দরপতন এবং চরম মূল্যস্ফীতির জেরে গত ডিসেম্বর মাস থেকে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। এই অর্থনৈতিক অসন্তোষ দ্রুতই সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। কয়েক সপ্তাহ ধরে চলা এই সহিংসতায় সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে শরিফুলের রাজকীয় প্রত্যাবর্তন: তপ্ত গরমে কিউইদের নাভিশ্বাস

ইরানে দমন-পীড়ন: ট্রাম্পের বৈঠক বাতিল, আন্দোলনকারীদের প্রতি প্রতিষ্ঠান দখলের আহ্বান

আপডেট সময় : ১০:১৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬