ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এখন একটি নির্বাচিত সরকার প্রয়োজন। কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের জন্য একটি নির্বাচিত সরকার খুবই জরুরি। সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে এবং বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। দেশের ভালোর জন্য সবকিছুই বিএনপির হাত ধরে এসেছে।

বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন, মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল জিয়াউর রহমানের। জাতি গঠনে তিনি কাজ করেছেন। কিন্তু আওয়ামী লীগ তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল। ক্ষণজন্মা মানুষদের এত সহজে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে। তিনি জানান, তারেক রহমানও জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে শোকজ, ভিডিও বার্তায় ‘বিস্ময়’ প্রকাশ

কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫