ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

প্রতিহিংসামুক্ত রাজনীতির অনন্য দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া: জোনায়েদ সাকি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন লড়াই এবং দেশে প্রতিহিংসামুক্ত রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া জাতিকে শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হয়। দেশে দীর্ঘদিনের রাজনৈতিক বিভেদ ভুলে একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনে তার অবদান অনস্বীকার্য। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি সুসংহত গণতান্ত্রিক কাঠামো নিশ্চিত করা হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও কর্মসংস্থানের পাশাপাশি নারী ও শিশুদের বিকাশ এবং প্রবীণদের সামাজিক সুরক্ষা প্রদানে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম ভিপি মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম এবং জেলা বিএনপির সাবেক সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুছা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ ও জালাল উদ্দিন বাদল এবং সাংগঠনিক সম্পাদক শুকরী সেলিম। এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, কাইয়ুম সরকার, সজিবুর রহমান ও সাবেক আহ্বায়ক ভিপি মুজিবসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যা মামলা: তদন্তে ত্রুটি দেখছেন আসামিপক্ষের আইনজীবী, রায় ৯ এপ্রিল

প্রতিহিংসামুক্ত রাজনীতির অনন্য দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া: জোনায়েদ সাকি

আপডেট সময় : ০৯:৩২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬