ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

জামালপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা: প্রাণ গেল চাচা-ভাতিজার, আহত ১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জামালপুরের মেলান্দহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজাসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত গভীর রাতে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল মিয়া (৪২) এবং তার ভাতিজা উজ্জল মিয়ার ছেলে আকাশ মিয়া (২০)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা এবং হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, বুধবার গভীর রাতে মাহমুদপুর এলাকায় একটি বিয়ের দাওয়াতে অংশ নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন কাজল ও আকাশ। মিয়া পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে আকাশ মিয়া মারা যান। খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত কাজল মিয়াকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাজলের মৃত্যু হয়। এই ঘটনায় অপর মোটরসাইকেলের চালক সাইম (২২) নামে এক যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ দ্বারা জারি

জামালপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা: প্রাণ গেল চাচা-ভাতিজার, আহত ১

আপডেট সময় : ০২:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬