মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানে স্পেনের সমর্থনের মার্কিন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে মাদ্রিদ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস স্পষ্ট জানিয়েছেন, এ বিষয়ে স্পেনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
হোয়াইট হাউসের এক বিবৃতির প্রতিক্রিয়ায় বুধবার স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সার-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলবারেস দৃঢ়ভাবে বলেন, “আমি হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি অস্বীকার করছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ইরানে বোমা হামলা এবং আমাদের সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে স্পেন সরকারের অবস্থান একবিন্দুও পরিবর্তন হয়নি।”
এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছিলেন, স্পেন তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে এবং ‘মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে রাজি হয়েছে’। আলবারেসের এই বক্তব্যের মাধ্যমে হোয়াইট হাউসের সেই দাবি মিথ্যা প্রমাণিত হলো।
স্পেন সরকার আবারও নিশ্চিত করেছে যে, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তাদের দীর্ঘদিনের নীতিতেই তারা অটল রয়েছে। যুক্তরাষ্ট্রের কোনো সামরিক অভিযানে অংশ নেওয়া বা স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।
রিপোর্টারের নাম 
























