ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শাবিপ্রবি ও বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ও বিলম্বে ছাত্রশিবিরের তীব্র নিন্দা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নির্বাচন প্রক্রিয়া বারবার পিছিয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শাকসু নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও নির্বাচন কমিশনের নির্দেশে তা হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে আগামী ২৫ ফেব্রুয়ারি নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র সংসদের মতো গুরুত্বপূর্ণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে এমন টালবাহানাকে অনভিপ্রেত বলে উল্লেখ করেছে সংগঠনটি।

ছাত্রশিবিরের সভাপতি অভিযোগ করে বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরাজয়ের ভয়ে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার তথা ছাত্র সংসদ নির্বাচন বানচাল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য প্রকাশ্যে অবস্থান নিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, অথচ সেই পথ রুদ্ধ করার চেষ্টা চলছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা বর্তমান সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক দায়িত্ব ছিল। কিন্তু শিক্ষার্থীদের সেই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে। অবিলম্বে সব ধরনের ষড়যন্ত্র বন্ধ করে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানানো হয় বিবৃতিতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞার জেরে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

শাবিপ্রবি ও বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ও বিলম্বে ছাত্রশিবিরের তীব্র নিন্দা

আপডেট সময় : ০২:১৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬