ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কুমিল্লায় হামের সংক্রমণ ভয়াবহ: আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে উপচে পড়া ভিড়

কুমিল্লায় হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু হোসাইন জেলার মুরাদনগর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট পাঁচজন শিশুর মৃত্যু হলো, যাদের মধ্যে কয়েকজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ১০৬টি শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জন রোগী ভর্তি হয়েছেন। তবে স্থানীয় সংবাদকর্মীদের অভিযোগ, জেলা স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষ আক্রান্তের সঠিক তথ্য দিতে গড়িমসি করছে। সিভিল সার্জন জানিয়েছেন, আক্রান্তের তথ্য নিয়মিত সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হচ্ছে। শিশুদের পাশাপাশি বড়দের মধ্যেও এই রোগের উপসর্গ দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত সেনারা’, শত্রুকে কড়া হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

কুমিল্লায় হামের সংক্রমণ ভয়াবহ: আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে উপচে পড়া ভিড়

আপডেট সময় : ০৮:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬