ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ভারতের মহাকাশ কর্মসূচিতে বড় ধাক্কা: ইসরোর রকেট উৎক্ষেপণে ত্রুটি, ১৬ উপগ্রহ হারানোর শঙ্কা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ভারতের মহাকাশ গবেষণায় বড় ধরনের ধাক্কা লেগেছে। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)-এর পোলার স্যাটেলাইট উৎক্ষেপণ যান পিএসএলভি-সি৬২ (PSLV-C62)-এর ৬৪তম মিশন উৎক্ষেপণের পরপরই প্রযুক্তিগত ত্রুটির মুখে পড়েছে। উৎক্ষেপণের কিছুক্ষণ পরই রকেটের তৃতীয় ধাপে গুরুতর বিচ্যুতি ধরা পড়ে, যার ফলে একসঙ্গে ১৬টি উপগ্রহ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার সকাল ১০টা ১৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-সি৬২ উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর প্রথম ও দ্বিতীয় পর্যায় পরিকল্পনা অনুযায়ী সফলভাবে সম্পন্ন হলেও, তৃতীয় ধাপে প্রবেশ করার পর রকেটের গতিপথে অস্বাভাবিকতা দেখা যায়।

মহাকাশ প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত পিএসএলভি রকেটের তৃতীয় ধাপে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে তা প্রায় সম্পূর্ণ মিশন ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। কারণ এই ধাপেই রকেটের গতি ও উচ্চতা চূড়ান্তভাবে নির্ধারিত হয়, যা উপগ্রহগুলোকে সঠিক কক্ষপথে স্থাপন করার জন্য অত্যন্ত জরুরি।

ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন জানিয়েছেন, উৎক্ষেপণের সময় সংগৃহীত সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে। তিনি বলেন, ‘মিশনটি প্রত্যাশিত পথে অগ্রসর হতে পারেনি। তবে পূর্ণাঙ্গ বিশ্লেষণ শেষ না হওয়া পর্যন্ত এটিকে সফল বা ব্যর্থ হিসেবে ঘোষণা করা হবে না’।

এই মিশনে মোট ১৬টি উপগ্রহ বহন করা হচ্ছিল। এর মধ্যে ছিল ভারতের নিজস্ব পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস-এন১ (EOS-N1), প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) কর্তৃক নির্মিত নজরদারি উপগ্রহ ‘অন্বেষা’, এবং ভারতীয় মহাকাশ উদ্যোগের পাশাপাশি ব্রাজিল, নেপাল ও যুক্তরাজ্যের একাধিক বিদেশি উপগ্রহ।

যদি পিএসএলভি-সি৬২ মিশনটি আনুষ্ঠানিকভাবে ব্যর্থ ঘোষণা করা হয়, তবে এটি কেবল ইসরোর জন্যই নয়, ভারতের ক্রমবর্ধমান বাণিজ্যিক মহাকাশ কর্মসূচির জন্যও একটি বড় ধাক্কা হবে। বিশেষ করে এমন এক সময়ে এই ঘটনা ঘটল, যখন পিএসএলভি রকেটকে কেন্দ্র করেই ভারতের বাণিজ্যিক উপগ্রহ উৎক্ষেপণ পরিকল্পনার একটি বড় অংশ নির্ভর করে।

এখনও পর্যন্ত ইসরো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও, তৃতীয় পর্যায়ের এই গুরুতর ত্রুটির কারণে এক ধাক্কায় ১৬টি উপগ্রহ হারানোর এই আশঙ্কা ভারতের মহাকাশ কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে শরিফুলের রাজকীয় প্রত্যাবর্তন: তপ্ত গরমে কিউইদের নাভিশ্বাস

ভারতের মহাকাশ কর্মসূচিতে বড় ধাক্কা: ইসরোর রকেট উৎক্ষেপণে ত্রুটি, ১৬ উপগ্রহ হারানোর শঙ্কা

আপডেট সময় : ১২:২৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬