ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার, সহযোগী পলাতক

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মামুন (৩০) নামের এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার এক সহযোগী পালিয়ে যায়। রবিবার ভোরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মরকুন পশ্চিমপাড়ায় মামুন নামে এক অস্ত্রধারী অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল রবিবার ভোররাত পৌনে ৪টার দিকে জনৈক মিরার বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে মামুনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব আরিচপুর সরকারবাড়ি রোডে অবস্থিত সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাসার অপর ভাড়াটিয়া সুজনের কক্ষে তল্লাশি চালানো হয়। সেখানে সিলিংয়ের উপর থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন আগেই পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশ জানায়।

গ্রেপ্তারকৃত মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। সে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়ায় মিরার বাড়িতে ভাড়ায় বসবাস করত।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। পলাতক সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় কমিটির

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার, সহযোগী পলাতক

আপডেট সময় : ০৫:২৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬