ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন ফাঁস: চক্রের ৫ সদস্য ৩ দিনের রিমান্ডে

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া পাঁচ অভিযুক্তকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিনা খন্দকার আন্নার আদালত এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অভিযুক্তরা হলেন বেল্লাল হোসেন, জয়নাল আবেদীন, শ্রী অপূর্ব ব্যনার্জী, মো. আনোয়ার হোসেন এবং মো. আল আমিন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম। তিনি সাত দিনের রিমান্ড চাইলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতে হাজির করা হলে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তবে আদালত উভয় আবেদন নাকচ করে অভিযুক্তদের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের রিমান্ড আবেদন সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। এই চক্রের মূল হোতা মো. মাহাবুব আলমকে গত ৮ জানুয়ারি রাতে যৌথ বাহিনীর সদস্যরা আটক করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ৯ জানুয়ারি ভোররাতে বিশেষ অভিযানে এই পাঁচ অভিযুক্তকে তাদের নিজ নিজ ঠিকানা থেকে আটক করা হয়।

অভিযুক্তরা পরস্পর যোগসাজশে প্রার্থীদের কাছে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। আটকের সময় তাদের কাছ থেকে ঘটনার সহায়ক বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রতারণার অভিযোগে মোহাম্মদপুর থানার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানা বাদী হয়ে গত ৯ জানুয়ারি শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন ফাঁস: চক্রের ৫ সদস্য ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৯:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬