ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনা মামলার রায় আজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে জুলাই শহীদ জসিম উদ্দিনের কিশোরী কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলার রায় আজ বুধবার (২২ অক্টোবর) ঘোষণা করা হবে।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায় ঘোষণার জন্য আজকের দিনটি নির্ধারণ করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানাবাড়ি যাওয়ার পথে কিশোরী লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার পর তিনি নিজেই বাদী হয়ে দুমকি থানায় একাধিক আসামির বিরুদ্ধে মামলা করেন।

তদন্তে উঠে আসে, স্থানীয় কয়েকজন তরুণ মিলে লামিয়াকে নির্মমভাবে লাঞ্ছিত করে। ঘটনাটির পর গভীর মানসিক আঘাতে তিনি আত্মহত্যা করেন। ওই সময় ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি করেছিল।

দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটি বিচারিক প্রক্রিয়ায় আসে। এরপর ১৯ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য ২২ অক্টোবর দিন নির্ধারণ করেন।

লামিয়ার মা বলেন, “আমার স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছে। আমার সম্বল বলতে আমার মেয়েটাই ছিল। আজ সেও নেই। আমি চাই আমার মেয়ে যেমন ফাঁসির দড়িতে ঝুলেছে ঠিক তেমনভাবেই যেন অপরাধীরা ফাঁসির দড়িতে ঝুলে। আমি যদি সর্বোচ্চ বিচার না পাই তাহলে আমার পরিবারের তিনটি প্রাণ আছে সেটিও নিয়ে নিক। আমার হারানোর আর কিছু নেই।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পটুয়াখালী নারী শিশু আদালতের পিপি আব্দুল্লাহ আল নোমান বলেন, ১৬ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে আমরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছি। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. শহিদুল ইসলাম তালুকদার বলেছেন, তাঁদের মক্কেলরা নির্দোষ এবং তাঁরা আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনা মামলার রায় আজ

আপডেট সময় : ১১:৫৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫