ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

২০২৬ বিশ্বকাপ প্রস্তুতি: ব্রাজিলের সামনে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার কঠিন চ্যালেঞ্জ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এখন থেকেই নিজেদের প্রস্তুত করছে ব্রাজিল। এই যাত্রার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ‘রোড টু ২৬’ নামের এক বিশেষ সিরিজে অংশ নিতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই সিরিজে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে থাকছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ফ্রান্স ও ক্রোয়েশিয়া, যাদের বিপক্ষে লড়েই সেলেসাওরা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে।

গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। তাই আসন্ন সিরিজে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি ভিনিসিয়াস জুনিয়রদের জন্য একরকম প্রতিশোধের সুযোগ হয়ে আসছে। যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে ব্রাজিল প্রথম মাঠে নামবে ২৬ মার্চ, ফ্রান্সের বিপক্ষে। ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ এই ম্যাচটি। এর পাঁচ দিন পর ১ এপ্রিল ফ্লোরিডার অরল্যান্ডোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হবে সেই ক্রোয়েশিয়ার।

ব্রাজিল ও ফ্রান্সের মধ্যকার ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতা আন্তর্জাতিক ফুটবলে বরাবরই উত্তেজনাপূর্ণ। ১৮ বারের মুখোমুখি লড়াইয়ে ফ্রান্স ৭ জয় ও ৬ ড্র নিয়ে সামান্য এগিয়ে আছে। সবশেষ দেখা হয়েছিল ২০২৪ সালের জুনে, যেখানে ফ্রান্স ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিলকে। এই ‘রোড টু ২৬’ সিরিজে শুধু ব্রাজিল, ফ্রান্স ও ক্রোয়েশিয়া নয়, যুক্ত হয়েছে কলম্বিয়াও। চারটি দলই নিজেদের বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ খেলবে।

সিরিজের অন্যান্য ম্যাচে ২৭ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়া খেলবে কলম্বিয়ার সঙ্গে। এরপর ২৯ মার্চ ম্যারিল্যান্ডের ল্যান্ডোভারে মুখোমুখি হবে কলম্বিয়া ও ফ্রান্স। বিশ্বকাপের মূল পর্বের আগে এই ধরনের আন্তর্জাতিক ম্যাচগুলো দলগুলোর জন্য নিজেদের কৌশল ও খেলোয়াড়দের ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ করে দেবে।

‘রোড টু ২৬’ সিরিজের পূর্ণাঙ্গ সূচি:
২৬ মার্চ, রাত ২টা: ব্রাজিল বনাম ফ্রান্স
২৭ মার্চ, ভোর ৫-৩০ মি.: ক্রোয়েশিয়া বনাম কলম্বিয়া
২৯ মার্চ, রাত ১টা: কলম্বিয়া বনাম ফ্রান্স
১ এপ্রিল, ভোর ৬টা: ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আলবানিজের পরিবারের মামলা: ফিলিস্তিন ইস্যুতে আইনি লড়াই

২০২৬ বিশ্বকাপ প্রস্তুতি: ব্রাজিলের সামনে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার কঠিন চ্যালেঞ্জ

আপডেট সময় : ১১:২৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬