ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ইরানে সরকারবিরোধী আন্দোলনে শিশুসহ নিহত অন্তত ৫১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ইরানে চলমান ব্যাপক বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৯ জন শিশু ও কিশোর রয়েছে বলে নিশ্চিত করেছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মানবাধিকার সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ দিন ধরে চলা এই আন্দোলনে দেশের অন্তত ১১টি প্রদেশে প্রাণহানির ঘটনা ঘটেছে। মূলত অর্থনৈতিক মন্দার প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার থেকে এই বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তবে সংস্থাটি শুধুমাত্র সেসব মৃত্যুর ঘটনাই তাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যা সরাসরি নিশ্চিত হওয়া গেছে অথবা অন্তত দুটি ভিন্ন উৎস থেকে যাচাই করা সম্ভব হয়েছে। এই সহিংসতায় এখন পর্যন্ত শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন।

সংস্থাটি আরও জানিয়েছে, নিহত শিশুদের মধ্যে কয়েকজনের বয়স ১৮ বছরের নিচে। তবে তাদের সঠিক পরিচয় ও বয়স শনাক্ত করার প্রক্রিয়া এখনও চলমান। এ ছাড়া তেহরান, মাশহাদ, কারাজ ও হামেদানের মতো শহরগুলোতে আরও বেশ কিছু মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যা বর্তমানে যাচাই করে দেখা হচ্ছে। এসব তথ্য নিশ্চিত হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রাষ্ট্রীয় ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি, জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে’: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

ইরানে সরকারবিরোধী আন্দোলনে শিশুসহ নিহত অন্তত ৫১

আপডেট সময় : ১১:০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬