মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাত ও উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতির মাধ্যমে পুনরায় আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক নিউইয়র্কে এক ব্রিফিংয়ে জানান, মহাসচিব দীর্ঘ সময় ধরে এই আশঙ্কা প্রকাশ করছিলেন যে, পক্ষগুলো দ্রুত সংলাপে না ফিরলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে। বর্তমান পরিস্থিতির উন্নয়নকে নেতিবাচক উল্লেখ করে তিনি বলেন, কাতার ও পাকিস্তানের মতো দেশগুলোর মধ্যস্থতায় চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জোরদার করতে হবে।
মহাসচিবের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বশান্তি বজায় রাখতে সব পক্ষকে অবশ্যই সংযত হতে হবে এবং সংঘাতের পথ পরিহার করে স্থায়ী সমাধানের দিকে এগোতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট নিরসনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























