ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা: প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

রাজধানীর কারওয়ান বাজারের তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় মূল শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার দিবাগত গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে এই হত্যাকাণ্ডের প্রধান শুটার হিসেবে অভিযুক্ত জিনাত এবং হামলার মূল পরিকল্পনাকারী সন্দেহে বিল্লাল রয়েছেন। এ ছাড়া গ্রেপ্তারকৃত তৃতীয় ব্যক্তি তাদের সহযোগী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে একদল সশস্ত্র সন্ত্রাসী ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ৪৫ বছর বয়সী মুছাব্বির ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় ৩-৪ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পাওয়ার পর ডিবি পুলিশ সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারে সক্ষম হয়। ঘটনার নেপথ্যে অন্য কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসের বিদায় ও নতুন সরকারের আগমনে ভারতের স্বস্তি এবং প্রত্যাশার দোলাচল

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা: প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি

আপডেট সময় : ১০:২৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬