ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে শহীদ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল ছাত্রদল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিগত ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে শহীদ হওয়া পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অর্থসহায়তা ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার জেলার বিভিন্ন শহীদ পরিবারের বাড়িতে গিয়ে এই উপহার পৌঁছে দেন সংগঠনের নেতারা।

উপহার বিতরণকালে ছাত্রদল নেতারা শহীদ সাব্বির ও বিজয়সহ অন্যান্য শহীদের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মঞ্জুরুর আলম রিয়াদ বলেন, তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান জাতি চিরকাল মনে রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা সবসময় এই বীর শহীদদের পরিবারের পাশে আছি।

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভিসহ স্থানীয় শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রাষ্ট্রীয় ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি, জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে’: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

লক্ষ্মীপুরে শহীদ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল ছাত্রদল

আপডেট সময় : ০২:৩২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬