ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

খালেদা জিয়ার মৃত্যু ঘিরে ‘বাড়াবাড়ি’, একপেশে নির্বাচনের শঙ্কায় চরমোনাই পীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁরাও শোকাহত। তবে এ বিষয়টি নিয়ে ‘বাড়াবাড়ি’ লক্ষ্য করা যাচ্ছে এবং প্রশাসনের একটি বিশেষ দিকে ঝুঁকে পড়া একপেশে নির্বাচনের ঝুঁকি তৈরি করছে।

শুক্রবার (৯ জানুয়ারি) খুলনার জামিয়া রশিদীয়া গোয়ালখালী মাদ্রাসা অডিটোরিয়ামে খুলনা মহানগর ও জেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম আরও বলেন, নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, দেশের অভ্যন্তরে একটি দুষ্ট চক্র সক্রিয় হয়ে উঠছে। তারা জনগণের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনি পরিবেশকে চরমভাবে বাধাগ্রস্ত করতে চাইছে। এই চক্র ভীতি ছড়িয়ে সহিংসতার পথে হাঁটছে। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে এই ‘খুনি চক্রের’ বিরুদ্ধে নজরদারি বাড়াতে এবং দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের ব্যবস্থা করতে আহ্বান জানান।

চরমোনাই পীর অভিযোগ করেন, লুট হওয়া অর্থ ও অবৈধ অস্ত্র উদ্ধারে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এতে লেভেল প্লেয়িং ফিল্ডের ভারসাম্য নষ্ট হচ্ছে। তিনি বলেন, কোনো কোনো নেতাকে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তাদের ভিআইপি প্রটোকল দেওয়া হচ্ছে। এছাড়া, বিভ্রান্তিকর জরিপের মাধ্যমে জনমতকে একটি বিশেষ দিকে প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।

দলের খুলনা মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমানুল্লাহর সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের নায়েবে আমির ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল এবং খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান। এছাড়াও সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যেমন— খুলনা মহানগর সহসভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ এবং জেলা সহ-সভাপতি মাও. মুজিবুর রহমান, মাওলানা আবু সাঈদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

খালেদা জিয়ার মৃত্যু ঘিরে ‘বাড়াবাড়ি’, একপেশে নির্বাচনের শঙ্কায় চরমোনাই পীর

আপডেট সময় : ০৯:০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬