ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা হেফাজতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন কর্মকর্তাকে বুধবার আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছেন।

শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, আসামিরা কোন কারাগারে থাকবেন, তা কারা কর্তৃপক্ষ ঠিক করবে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে সরকারের বিশেষ আদেশে সেনানিবাসের যে ভবনটিকে বিশেষ কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে, সেখানেই এই কর্মকর্তাদের রাখা হতে পারে।

এদিকে, সেনা কর্মকর্তাদের আইনজীবী ব্যারিস্টার মো. সারওয়ার হোসেন দাবি করেন, “ওই সেনা কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁরা নির্দোষ, এবং সেটি আদালতে প্রমাণ হবে। যারা অপরাধ করেছে তারা ভারতে পালিয়ে গেছে।”

বুধবার সকাল সোয়া সাতটার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

আপডেট সময় : ১১:২৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫