ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

রাকসু নির্বাচনের প্রচারণার সময়সীমা বাড়ল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন–২০২৫ উপলক্ষে প্রচারণার সময়সীমা বাড়ানো হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত রাকসু নির্বাচন কমিশন-এর জরুরী সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে ১৬ অক্টোবর নির্বাচনকে সামনে রেখে, রোববার (৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ১৪ অক্টোবর (মঙ্গলবার) রাত ১২টা পর্যন্ত নির্বাচন প্রচারণা কার্যক্রমের সময় বৃদ্ধি করা হয়েছে। এ ব্যাপারে পূর্বের ন্যায় আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

এর আগের সংশোধিত তফসিল অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল, যা চলার কথা ছিল ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

রাকসু নির্বাচনের প্রচারণার সময়সীমা বাড়ল

আপডেট সময় : ১২:৩২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫