ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা কর্মকর্তাদের হাজির, ট্রাইব্যুনাল ঘিরে কড়া নিরাপত্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় সেনা হেফাজতে থাকা সাবেক ও বর্তমান ১৫ জন সেনা কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা উপলক্ষে পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশেপাশে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (২২ অক্টোবর) সকাল সোয়া ৭টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে তাঁদের আদালতে আনা হয়। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পুলিশ, র‍্যাব, বিজিবি, এপিবিএন-এর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।

এ ছাড়া কারওয়ান বাজার, বাংলামোটর, কাকরাইল মোড়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও টহল দেখা গেছে।

মানবতাবিরোধী অপরাধের মামলা তিনটির মধ্যে দুটি হলো বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের মাধ্যমে সংঘটিত অপরাধের ঘটনা। অন্যটি জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনা। এসব মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ মোট ৩২ জন আসামি। তাঁদের মধ্যে ১৫ জন সেনা কর্মকর্তা বর্তমানে সেনা হেফাজতেই আছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা: এনজিও ঋণের জট নিয়ে চাঞ্চল্য

মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা কর্মকর্তাদের হাজির, ট্রাইব্যুনাল ঘিরে কড়া নিরাপত্তা

আপডেট সময় : ১০:০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫