ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

কেন্দ্র দখল প্রতিহত ও অর্থলোভী প্রার্থী বর্জনের আহ্বান হাসনাতের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (৬ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বারের ভিরাল্লা এলাকায় এক উঠান বৈঠকে তিনি ভোটারদের কেন্দ্র পাহারা দেওয়ার এবং কেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার আহ্বান জানান।

অর্থের বিনিময়ে ভোট বিক্রি না করার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, কোনো প্রার্থী টাকা নিয়ে এলে তাদের প্রত্যাখ্যান করতে হবে। হাসনাত যুক্তি দেন, যে নেতা নির্বাচনের সময় একদিন ভোটারদের পেছনে টাকা নিয়ে ঘুরবেন, পরবর্তী পাঁচ বছর সেই নেতার পেছনেই ভোটারদের টাকা নিয়ে ঘুরতে হতে পারে।

এই নির্বাচনকে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের প্রতীক হিসেবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, সিয়ামরা যে কারণে রক্ত দিয়েছে, সেই একই কারণে এবার আমরা ভোট দেবো। তিনি আরও জানান, এবারের নির্বাচনে দুইটি ব্যালট থাকবে – একটি সরাসরি ভোটের জন্য এবং অন্যটি গণভোটের জন্য।

সবশেষে, হাসনাত আবদুল্লাহ দুর্নীতিবাজ, টেন্ডারবাজ ও মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভয়নগরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৭; রণক্ষেত্র ভাটপাড়া বাজার

কেন্দ্র দখল প্রতিহত ও অর্থলোভী প্রার্থী বর্জনের আহ্বান হাসনাতের

আপডেট সময় : ০৬:০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬